Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে এনসিপির ডাকে আজ দেশজুড়ে বিক্ষোভ

গোপালগঞ্জ হামলার প্রতিবাদে এনসিপির ডাকে আজ দেশজুড়ে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। একইসঙ্গে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি জানিয়েছে এনসিপি নেতৃত্ব।

বুধবার (১৬ জুলাই) খুলনায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের সমাবেশে হামলা চালানো হয়েছে। নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে। এ হামলা পরিকল্পিত এবং সরকারপ্রণোদিত।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বহুদিন ধরেই এই হামলার পরিকল্পনা করেছে। গোপালগঞ্জ এখন একটি ফ্যাসিস্ট আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। তবে আওয়ামী লীগের একচ্ছত্র দখলের এ জেলাতে আমাদের সমাবেশ আয়োজন প্রমাণ করেছে—‘ভয়ের বৃত্ত’ ভেঙে পড়ছে।

তিনি জানান, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যথাযথ সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়েই গিয়েছিলাম। কিন্তু প্রশাসন যদি আগেভাগে সক্রিয় হতো, তাহলে পরিস্থিতি এতোটা ভয়াবহ রূপ নিতো না। তাই প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।

হামলায় আহতদের বিষয়ে তিনি বলেন, আমাদের গাড়িবহরে হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যুর খবর পেয়েছি। এসব ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এনসিপির আহ্বায়ক আরও জানান, বৃহস্পতিবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এছাড়া নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দলের পক্ষ থেকে গোপালগঞ্জসহ দেশের সব জেলা শহরে নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ