Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ১৭ আগস্ট ২০২৫

জুলাই সনদে সব বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি : সালাহউদ্দিন

জুলাই সনদে সব বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি : সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং কয়েকটি বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

রবিবার এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন জানান, বিএনপি চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠায়। খসড়ায় বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতা থাকলে এ সনদের বিধান, প্রস্তাব বা সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।

খসড়ায় রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তির মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতা হয়েছে। তবে সব দল সব প্রস্তাবে একমত হয়নি; কিছু দল নির্দিষ্ট সুপারিশ নিয়ে আপত্তি জানিয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত