Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি কখনও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পক্ষ থেকে রাজনীতিতে কিছু দল নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায়নি। তবে আমরা বলেছি, কোনো কার্যক্রম যদি গণতন্ত্র, দেশ বা অর্থনীতির ক্ষতি করে, সেগুলো বন্ধ হওয়া উচিত।

পিআর পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানও পরিষ্কার করেছেন তিনি। পিআরের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কিছু দলের পিআর-সংক্রান্ত কর্মসূচি নিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব। রাস্তায় অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি রাজপথে না গিয়েও আলোচনার মাধ্যমে সমাধান চান এবং তার বিশ্বাস আলোচনার মাধ্যমেই বিষয়গুলো শেষ হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত