Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৮, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিপ্লবী সংগঠনের অভাবই সমাজে হতাশার কারণ: মির্জা ফখরুল

বিপ্লবী সংগঠনের অভাবই সমাজে হতাশার কারণ: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সমাজে যে হতাশা বিরাজ করছে তার মূল কারণ হলো বিপ্লবী সংগঠনের অভাব। তার মতে, শক্তিশালী সংগঠন ছাড়া কোনও বিপ্লব সফল হওয়া সম্ভব নয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিপ্লব তখনই সফল হয়, যখন তার পেছনে থাকে একটি শক্তিশালী সংগঠন। আজ সমাজে যে হতাশা বিরাজ করছে, তার মূল কারণ সংগঠনের ঘাটতি। বিপ্লবী সংগঠন ছাড়া কোনও পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও বলেন, যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে সুসংহত ও শক্তিশালী করতে হবে। সংগঠন যত দৃঢ় ও সুসংহত হবে, বিপ্লব তত বাস্তবায়িত হওয়ার সুযোগ পাবে।

প্রয়াত বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তিনি তার আদর্শ ও সংগ্রামের পথ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিন বিচ্যুত হননি। তার আপসহীন মনোভাব আমাদের জন্য শিক্ষণীয়।

নতুন প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, উমরের মতো আদর্শিক নেতাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান