Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে, উদ্বিগ্ন পরিবার 

তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে, উদ্বিগ্ন পরিবার 
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) তোফায়েল আহমেদের পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে জানান, কয়েক দিন ধরেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিলো না। অবশেষে পরিস্থিতি জটিল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, উনার জন্য সবাই দোয়া করবেন।

তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। এরপর থেকে তিনি হুইলচেয়ারে চলাফেরা করছেন এবং নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদের দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি মোট ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে তোফায়েল আহমেদকে একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতার প্রতীক হিসেবে দেখা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে দলের ভেতরে-বাইরে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা