Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

দিল্লির হস্তক্ষেপে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে: মির্জা ফখরুল

দিল্লির হস্তক্ষেপে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্ক নষ্ট করেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে ভোটারবিহীন প্রতিটি নির্বাচনে ভারত সমর্থন দিয়েছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 

রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ষড়যন্ত্রে যাবেন, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তা-ই হয়েছে। আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এগুলো করে তারা নিজেদের ক্ষতিটা করেছে। অন্য কাউকে কিছু করতে হয়নি। নিজেদের ক্ষতি তারা নিজেরাই করেছে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, টানাপোড়েন কাটাতে হলে ভারতেরই উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ভারত যদি বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যার সমাধান করে, তাহলে সম্পর্ক এগোবে। আমরা সব দেশের সঙ্গেই বন্ধুত্ব চাই।

তিনি আরও জানান, বিএনপি সব দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতের সঙ্গে ভবিষ্যতে সম্পর্কের ধরন নির্ভর করবে তাদের রাজনৈতিক অবস্থানের ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ