Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ৬ অক্টোবর ২০২৫

দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের

দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নয়, দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি জানিয়েছেন, দেশের প্রতিটি অঞ্চলকে উন্নত করে নাগরিকদের সুষ্ঠু সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

রোববার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে এক ফেসবুক পোস্টে তিনি বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে দেশের সমাধানের রোডম্যাপ হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, ২৯ দফায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ এবং ৩১ দফায় পরিকল্পিত, সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তারেক রহমান আরও বলেন, বাসস্থান হলো মানুষের মৌলিক অধিকার। নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত বাসস্থানের অধিকার সকলেরই রয়েছে। গ্রামাঞ্চল, শহর, নদী ও বন—সবকিছু মিলেই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। তিনি টেকসই উন্নয়ন ছাড়া সমৃদ্ধ জাতি গঠনের সম্ভবপরতা নেই উল্লেখ করেন এবং জানান, অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, বিএনপি একটি ন্যাশনাল গ্রিন মিশন চালু করবে, যার মাধ্যমে ২৫ কোটি গাছ লাগানো হবে। এছাড়া নদীগুলো পুনরুদ্ধার, বর্জ্যকে সম্পদে রূপান্তর, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমি সম্প্রসারণের মাধ্যমে যুবসমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

তারেক রহমান শেষ করেন, দেশের বাসস্থান রক্ষা এবং ভবিষ্যৎ সংরক্ষণে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ