Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৮, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:৩৯, ১৬ নভেম্বর ২০২৫

সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার 

অ্যাডভোকেট মাসুদ তালুকদারকে দলে ফেরালো বিএনপি

অ্যাডভোকেট মাসুদ তালুকদারকে দলে ফেরালো বিএনপি
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থগিত হওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অবশেষে সকল পদে পুনর্বহাল হয়েছেন। আট মাসের স্থগিতাদেশ শেষে শনিবার রাত ১০টার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পুনর্বহালের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের দায়িত্ব স্থগিত করা হয়েছিলো। দীর্ঘসময় পর ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে আবারও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে পুনর্বহাল করা হয়েছে।

দলের পক্ষ থেকে আরও জানানো হয়, তাৎক্ষণিকভাবে তিনি পূর্বের মতো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেই দায়িত্ব পালন করবেন।

দলীয় সিদ্ধান্তে মাসুদ তালুকদারের প্রত্যাবর্তনকে বিএনপির অনেক নেতা অভ্যন্তরীণ সংকট নিরসন ও সাংগঠনিক ঐক্য জোরদারের অংশ হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত