Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৬, ২৩ নভেম্বর ২০২৫

জামায়াতের ভূমিকা নিয়ে তির্যক মন্তব্য বিএনপি মহাসচিবের

মির্জা ফখরুলের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন এহসানুল মাহবুব

মির্জা ফখরুলের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন এহসানুল মাহবুব
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘গত ১০ বছরে জামায়াতে ইসলামী কোনও আন্দোলন করেনি’ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির মহাসচিব দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক হলেও তিনি জামায়াতে ইসলামী সম্পর্কিত এ ধরনের অসত্য ও মনগড়া বক্তব্য দেবার অধিকার রাখেন না। ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী যখন আন্দোলনরত জনতার উপর নির্মম নির্যাতন চালিয়েছিলো, তখন জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে কয়েক মিনিটের মধ্যেই প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলো এবং রাজপথ মুক্ত করেছিলো।

এহসানুল মাহবুব আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনসংগ্রামে জামায়াতে ইসলামী কখনও কারও সঙ্গে আপস করেনি। স্বৈরাচারী সরকারের সময়ে জামায়াতে ইসলামী নেতাদের ওপর সাজানো মামলা ও হত্যা চালানো হয়। বিশেষ করে পাঁচ শীর্ষ নেতাকে ফাঁসি দেয়া হয়েছে এবং আরও পাঁচ জনকে বিচার প্রহসনের নামে কারাগারে বন্দি রাখা হয়েছিলো।

বিবৃতিতে বলা হয়, তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ১৪ বছর মানবতাবিরোধী অপরাধের নামে সাজানো মামলায় আটক রাখা হয়েছিলো। দীর্ঘ কারাভোগের পর আইনি লড়াইয়ে দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে তিনি জনতার মাঝে ফিরে এসেছেন।

এহসানুল মাহবুব জুবায়ের আরও উল্লেখ করেছেন, দেশবাসী দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারিক শাসনকে বিদায় দিয়েছে। সেখানে জাতীয় ঐক্য তৈরি করার পরিবর্তে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করা কাম্য নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা
৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়
হারলেও বিদায় নয়! ব্রাজিলের সামনে যত নকআউট সমীকরণ
লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী