Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩১, ১৫ জানুয়ারি ২০২৬

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, নির্ধারিত সময়েই যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো বিস্তারিত জানায়নি।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবেই এ বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী