Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫৯, ২৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারে সমান সুযোগ নেই: নাহিদ ইসলাম

নির্বাচনী প্রচারে সমান সুযোগ নেই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নেই। তিনি বলেন, যখন কোনও প্রার্থীকে আক্রমণ বা হেনস্তা করা হয়, সমর্থক-কর্মীদের বাধা দেয়া হয়, প্রশাসন কোনও পদক্ষেপ নেয় না—এমন পরিস্থিতিতে সমান সুযোগের কথা বলা যায় না।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে বাড্ডা এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি এ সময় শাপলা কলি প্রতীকে নিজের জন্য ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি সারা দেশে ১১ দলীয় ঐক্যজোটের নারী কর্মীদের হেনস্তা ও আক্রমণের ঘটনা ঘটেছে। বিশেষ করে এনসিপির ঢাকা-১৮ ও ঢাকা-৮ আসনের প্রার্থীরা এসব হেনস্তার শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে একধরনের আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা চালানো হচ্ছে। জনগণের মধ্যে যে জনজোয়ার তৈরি হয়েছে, তা দেখেই তারা ভয়ে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর পরও প্রতিকার না মেলায় নাহিদ ইসলাম বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন একপক্ষীয় হয়ে যেতে পারে এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে না। তিনি সতর্ক করেন, এখনই যদি এসব বন্ধ না করা হয়, নির্বাচনের উপযুক্ত পরিবেশ নষ্ট হবে।

নিজ এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে পরিবর্তন হবে। দুর্নীতি ও বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা