Sobar Desh | সবার দেশ ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের বিষয়: পার্থ

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের বিষয়: পার্থ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সব জাতীয়তাবাদী শক্তি এবং ভোটারদের সমর্থন থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের বিষয়।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট সংলগ্ন এলাকায় বিজেপি ও বিএনপির যৌথ আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পার্থ বলেন, গত কয়েকদিনে আমি ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে এবং মোটরসাইকেলে ঘুরেছি। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। ভোলা-বরিশাল সেতু নেই, মেডিকেল কলেজ নেই, তরুণদের কাজ করার সুযোগ নেই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক এবং সাধারণ সম্পাদক রাইসুল আলম। ভোলা জেলা বিজেপির পক্ষ থেকে বক্তব্য দেন সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক নুরনবী প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল