Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ৪ নভেম্বর ২০২৫

ঢাকা-১৭: মুখোমুখি হিরো আলম -আন্দালিব রহমান পার্থ

ঢাকা-১৭: মুখোমুখি হিরো আলম -আন্দালিব রহমান পার্থ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর আলোচিত আসন ঢাকা-১৭-এ আবারও প্রার্থী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম, যিনি জনপ্রিয় মুখ ‘হিরো আলম’ নামে পরিচিত। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

হিরো আলম জানিয়েছেন, এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। যদি কোনও দলের আদর্শ ও লক্ষ্য আমার সঙ্গে মেলে, তাহলে যোগ দিতে পারি। অন্যথায় স্বাধীন প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবো।

নিজের প্রার্থিতা নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন আমার কাছে শুধু জয় বা পরাজয়ের বিষয় নয়—এটা এক ধরনের প্রতিবাদ। আমি আগে যেমন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেছি, এবারও বলবো। জনগণের কণ্ঠস্বরকে সামনে আনতেই আমি ভোটে দাঁড়াচ্ছি।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনটি ঐতিহাসিকভাবে রাজধানীর অন্যতম আলোচিত এলাকা, যেখানে অতীতে সাবেক তারকা, রাজনীতিক ও তরুণ উদ্যোক্তাদের প্রার্থিতাও নজর কেড়েছিরো। এবারের নির্বাচনে হিরো আলম বনাম আন্দালিব রহমান পার্থের লড়াইকে ঘিরে রাজনীতি মহলে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল