Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চাঁদাবাজির অভিযোগ গ্রহণ ও দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে যে কেউ সরাসরি চাঁদাবাজির অভিযোগ জানাতে পারবেন।

ওয়েবসাইট চালুর পরপরই দেশজুড়ে সাড়া পাওয়া গেছে। নাসীরুদ্দিন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই ৩৭১টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।

ওয়েবসাইটটিতে অভিযোগ জমা, অনুরোধ ও অনুদানের পৃথক ড্যাশবোর্ড রয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, আপনার এলাকায় চাঁদাবাজির কোনও ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক অভিযোগ করুন। এতে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া সহজ হবে।

তিনি আরও বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনও ঠাঁই নেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা