Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪৬, ২১ জানুয়ারি ২০২৬

কড়াইল বস্তি নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য নয়

তারেক রহমান নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন: নাসির উদ্দীন পাটোয়ারী

তারেক রহমান নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন: নাসির উদ্দীন পাটোয়ারী
ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ওই বক্তব্যের সমালোচনা করে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাসির উদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, কড়াইল বস্তিতে বহুতল ভবন করে সেখানে ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি বাস্তবসম্মত নয় এবং এটি সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ ধরনের প্রতিশ্রুতির পরও নির্বাচন কমিশনের নীরবতা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এতে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে। প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে প্রশ্নও উঠছে। তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্য প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন নীতি প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় বিএনপির দেয়া ফ্যামিলি কার্ডসহ অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতিরও সমালোচনা করেন নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা দেখে হুদা-রাকিব কমিশনের সময়কার বিতর্কিত আচরণের পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে হচ্ছে।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন এনসিপির এ নেতা। তার দাবি, একাধিক গণমাধ্যম প্রকাশ্যে বিএনপির পক্ষে কাজ করছে। অনেক ক্ষেত্রে গণমাধ্যম দখল করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, দীর্ঘ লড়াইয়ের পর তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন। তবে প্রতীক বরাদ্দের পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ওই কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার শেষ করার দাবি জানান।

নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, তার নির্বাচনী এজেন্ডার অন্যতম প্রধান বিষয় হবে ওসমান হাদির বিচার নিশ্চিত করা। পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

এদিকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।

প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বুধবার সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন
হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি
পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা
হাসিনার দোসরদের ‘দখলচেষ্টা’, সময় টিভি দিয়ে শুরু
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল
হামে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬,৮১৯
গাড়িতে গুগলের জেমিনি এআই, স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা
ভোট-পরবর্তী সহিংসতায় জ্বলছে পশ্চিমবঙ্গ
শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ আটক ৪
শুভেন্দু চাইলে হাসিনাকে বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ
তামাক করকাঠামো সংস্কারে বাড়বে রাজস্ব, দাবি বিশেষজ্ঞদের
সংকট কাটছে না কারিনা কায়সারের, বিদেশে নেওয়ার চেষ্টা পরিবারের
স্থানীয় সরকার ভোটে মাঠে নামছে এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা
হামে প্রাণহানি ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
সৌদি আরব পৌঁছেছেন ৫০,৪৯২ বাংলাদেশি হজযাত্রী
তাহিরপুর ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ড্রেজার মালিকের কারাদন্ড
মেয়ের চিকিৎসায় শেষ সম্বল জমিও বিক্রি, অসহায় কায়সার হামিদ
বরগুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষ