Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিলেন নাহিদ ইসলাম

ভোট দিলেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা ১১ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে তিনি বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন। এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তিনি কেন্দ্রে উপস্থিত হন।

ঢাকা ১১ বাড্ডা ভাটারা রামপুরা আসনে এ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডা এম এ কাইয়ুম এ আসনে লড়ছেন। পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার এ নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটারদের অংশগ্রহণই এ আসনের চূড়ান্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা