Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ৩১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আসছে। ভবিষ্যতেও যদি এ ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। এ নির্বাচন গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার লড়াই এবং সে মানুষদের আত্মত্যাগের ফল, যারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ দূর করার জন্য। কিন্তু নির্বাচনকে ঘিরে আবারও পার্শ্ববর্তী দেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দাবি করছে, ১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। অথচ গত ১৬ বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নিয়েছিলো।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে, কে ক্ষমতায় আসবে—তা নির্ধারণ করবে একমাত্র এ দেশের জনগণ। কোনও আধিপত্যবাদী শক্তি যদি এ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

সমাবেশে তিনি বলেন, ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থানের পর যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো সম্পন্ন করা হবে। সরকারের প্রধান অগ্রাধিকার হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করা এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ ওসমান হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সে বাংলাদেশই গড়ে তুলতে চায় ১১ দলীয় জোট। সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের রাজনৈতিক লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল