Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে প্রবেশ করেন। পরে সেখানে ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার বাসভবনের পাশেই কেন্দ্রটি অবস্থিত।

এদিকে নির্বাচনের শেষ মুহূর্তে তারেক রহমানকে সমর্থন জানিয়ে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন ডাব প্রতীকের শামীম আহমেদ, আনারস প্রতীকের মো রাশেদুল হক এবং আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন।

এ ছাড়া নিবন্ধিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, যিনি টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনিও তারেক রহমানের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল