Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আলেম-ওলামাদের সমর্থন অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখবে: তারেক রহমান

আলেম-ওলামাদের সমর্থন অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপিকে সমর্থন জানানোয় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আলেম-ওলামাদের এ স্পষ্ট অবস্থান বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে—সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন। ওই সংবাদের প্রতিক্রিয়ায় তারেক রহমান শীর্ষ আলেম-ওলামাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, জাতির এক ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এ অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা মোকাবিলায় এ সমর্থন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সঠিক দিকনির্দেশনা পাবেন বলেও তিনি মনে করেন।

তিনি সম্মানিত আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল