Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

এককভাবে সরকার গঠনে আশাবাদী তারেক রহমান

এককভাবে সরকার গঠনে আশাবাদী তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের পর তার দল এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি আশা করছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারটি নেন ডয়চে ভেলের সাংবাদিক আরাফাতুল ইসলাম।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং বিএনপি সে পরিবর্তনের প্রতিনিধিত্ব করছে। ভোটাররা তাদের ওপর আস্থা রাখলে সরকার গঠনের মতো জনসমর্থন পাওয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং অতীতে ঘটে যাওয়া গুম ও খুনের ঘটনাগুলোর বিচার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়রূপে যুক্ত হওয়া এবং একই সময়ে মায়ের মৃত্যুজনিত শোক সামলানো—এ দুই বাস্তবতার সমন্বয় করাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।

দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল