Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

এককভাবে সরকার গঠনের পথে বিএনপি

এককভাবে সরকার গঠনের পথে বিএনপি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ন্যূনতম ১৫১টি আসন—অর্থাৎ অর্ধেকের বেশি (১৫০+১)। এই সংখ্যা অর্জন করলেই কোনো দল এককভাবে সরকার গঠনের সাংবিধানিক অধিকার পায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৫৩টি আসনে জয় পেয়েছে। ফলে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে এককভাবেই সরকার গঠনের প্রয়োজনীয় আসনসংখ্যা অতিক্রম করেছে।

জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি—এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাকি ৫০টি সংরক্ষিত নারী আসন। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে; প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে।

সাধারণ আসনে দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাত অনুযায়ী সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়, যা সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

উল্লেখ্য, কোনো দল ১৫১টি আসন না পেলে জোট গঠনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার পথ খোলা থাকে। তবে এবারের ফলাফলে সেই সমীকরণে না গিয়েই এককভাবে ক্ষমতায় যাওয়ার অবস্থানে পৌঁছে গেছে বিএনপি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল