Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন নিরপেক্ষ না হলে ফল মেনে নেবে না বিএনপি: তারেক রহমান

নির্বাচন নিরপেক্ষ না হলে ফল মেনে নেবে না বিএনপি: তারেক রহমান
ছবি: সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে ফলাফল মেনে নিতে বিএনপির কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তবে ভোটকে ঘিরে কোনও ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সে ফলাফল মেনে নেয়া হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারেক রহমান। এর আগে তিনি গুলশান মডেল স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এবং পরে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে গুলশানে তার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে কেন আপত্তি থাকবে? সব দলই তা মেনে নেবে। তবে শর্ত একটাই—ভোট হতে হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ। তিনি অভিযোগ করেন, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, দেশের মালিক সাধারণ জনগণ। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করলে এবং ভোটের হার যত বাড়বে, ততই সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।

সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব ঘটাচ্ছে তাদের সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে। কারণ এ ধরনের কর্মকাণ্ড ভালো বার্তা দেয় না।

ভোটের ফল গণনায় দেরির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, দেরির কোনও কারণ নেই। জনগণ দ্রুত ফল জানতে চায়। নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল