Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের ভোটকেন্দ্র দখল ও অবৈধ কার্যক্রম হতাশাজনক: বিএনপি

জামায়াতের ভোটকেন্দ্র দখল ও অবৈধ কার্যক্রম হতাশাজনক: বিএনপি
ছবি: সংগৃহীত

বিএনপি অভিযোগ করেছে, পরাজয়ের আশঙ্কায় জামায়াত ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থ ব্যবহার, কারচুপি ও জালভোটের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব অভিযোগ তুলে বলেন, এ ধরনের আচরণ অত্যন্ত হতাশাজনক।

নজরুল ইসলাম খান জানান, সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালি ও অন্যান্য স্থানে জামায়াতের নেতারা টাকাসহ আটক হয়েছেন। ভোটারদের প্রভাবিত করতে তারা বিভিন্ন স্থান থেকে টাকা বিতরণ এবং সহিংসতা চালাচ্ছে। রাজধানীতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, ঝিনাইদহ-৪ এবং অন্যান্য এলাকায় জালভোটের অভিযোগও পাওয়া গেছে।

তিনি বলেন, বিএনপি আশা করছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তাদের নেতা ও কর্মীরা সকল বাধা অতিক্রম করবেন।

বিএনপির মুখপাত্র মাহদী আমিন বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর ভোট দিতে যাচ্ছেন। বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তায় দলের বিজয় অনিবার্য। তবে নির্বাচনের আগে জামায়াতের নাশকতার চেষ্টা এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ লক্ষ্য করা গেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল