Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ইসির হস্তক্ষেপ চাইলেন মাহদী আমিন

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি
ছবি: সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটির বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনা ছাড়াও বিভিন্ন এলাকায় অর্থসহ অনেককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। এসব ঘটনায় নির্বাচন কমিশনের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মাহদী আমিন বলেন, বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে।

তিনি বলেন, আজ সকালে গণমাধ্যমে দেখলাম, সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে যাওয়ার পর নগদ অর্ধকোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে যখন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—এ বিপুল পরিমাণ অর্থ নিয়ে নির্বাচনের ঠিক আগের দিন তিনি কী উদ্দেশ্যে, কাদের দেয়ার জন্য ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন?

তিনি আরও বলেন, টানা চার দিন দেশের অধিকাংশ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ। সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোনও ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে—এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আচরণবিধির এমন লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করে।

জামায়াতের দুর্নীতিবিরোধী বক্তব্যের প্রসঙ্গ টেনে মাহদী আমিন প্রশ্ন তোলেন, টাকা দিয়ে ভোট কেনা তাদের সে বয়ানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী