Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির

নির্বাচনে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ছবি: সবার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে অনুষ্ঠিত গণভোটকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে বাধা, প্রার্থী ও সমর্থকদের ওপর হামলাসহ মোট ২১টি অভিযোগ তুলে ধরেছে দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।

সংবাদ সম্মেলনে মনিরা শারমিন দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় ভোট শুরুর আগেই কিছু কেন্দ্র নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করা হয়েছে। কোথাও কোথাও প্রার্থীদের সমর্থকদের কেন্দ্রের আশপাশে অবস্থান করতে বাধা দেয়া হয়েছে। তিনি বলেন, একাধিক স্থানে এনসিপির মনোনীত প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রের ভেতরে ঢুকতে দেয়া হয়নি, আবার অনেককে জোর করে বের করে দেয়া হয়েছে।

তার অভিযোগ, কিছু কেন্দ্রে প্রকাশ্যে একজনের ভোট আরেকজন দিয়েছেন—যা নির্বাচন বিধির সরাসরি লঙ্ঘন। এছাড়া ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, কেন্দ্রের ভেতরে বহিরাগতদের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা না থাকার অভিযোগও তোলেন তিনি।

মনিরা শারমিন বলেন, এসব অনিয়ম শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বিভিন্ন জেলা ও আসনে একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে তাৎক্ষণিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনসিপি নেত্রী।

তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হয়, তবে অভিযোগগুলো আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পুরো প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তাদের সংগৃহীত অভিযোগের বিস্তারিত তালিকা লিখিত আকারে নির্বাচন কমিশনে জমা দেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল