Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

নারী নেতৃত্ববিরোধী অবস্থানের অভিযোগ

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি পাঠ করেন তনি।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে এমন বক্তব্য দিয়েছেন যে, কোনও নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান হতে পারবেন না। সংগঠনটির দাবি, এটি জামায়াতের ঘোষিত নীতির অংশ।

রোবাইয়াত ফাতিমা তনি বলেন, এ ধরনের অবস্থান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী, যেখানে আইনের দৃষ্টিতে সমতা ও লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কোনও রাজনৈতিক দল যদি লিঙ্গসমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সে দলের নিবন্ধন বাতিলযোগ্য।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার অস্বীকার করা চরম অসাংবিধানিক আদর্শের বহিঃপ্রকাশ। নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপসের বিষয় হতে পারে না।

সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে ডা. শফিকুর রহমানের বক্তব্যকে অবমাননাকর উল্লেখ করে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ, বিচার নিশ্চিত করা এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার দাবি জানানো হয়।

এছাড়া নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান নেয়ার আহ্বান জানায় সংগঠনটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা