Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

প্রজ্ঞাপন জারি

পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে নিয়োগ নয়

পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে নিয়োগ নয়
ছবি: সংগৃহীত

বেসরকারি ব্যাংকে এন্ট্রি পর্যায়ের পদে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া যাবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন নির্দেশনায় নিয়োগের পর শিক্ষাগত যোগ্যতার সনদ বা সার্টিফিকেট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। কোনও কর্মকর্তার সনদ জাল বা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা, করপোরেট সুশাসন এবং গ্রাহকের আস্থা আরও শক্তিশালী করতে এসব নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই নিশ্চিত করাই নতুন ব্যবস্থার অন্যতম লক্ষ্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব এন্ট্রি পর্যায়ের পদে নিয়োগের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, সেসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এ ধরনের পদের মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসার।

এসব পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট অথবা স্বীকৃত চাকরির ওয়েবসাইটের পাশাপাশি দেশের অন্তত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর ফলে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে গোপনে নিয়োগ দেয়ার সুযোগ কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

এন্ট্রি পর্যায়ের পদে নিয়োগের ক্ষেত্রে সশরীর উপস্থিতিতে অথবা অনলাইনে অ্যাসেসমেন্টের মাধ্যমে নৈর্ব্যক্তিক কিংবা লিখিত পরীক্ষা নিতে হবে। এর পাশাপাশি প্রত্যেক প্রার্থীর মৌখিক পরীক্ষাও নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

লিখিত ও মৌখিকসহ নির্ধারিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করতে হবে। সবচেয়ে যোগ্য ও মেধাবী প্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শুধু এন্ট্রি পদ নয়, পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন এমন উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে। এসব পদে অন্তত মৌখিক পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নতুন এ নির্দেশনার ফলে বেসরকারি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং পরিচিতি, সুপারিশ কিংবা অন্য কোনও অনানুষ্ঠানিক প্রভাবের পরিবর্তে প্রার্থীর মেধা ও যোগ্যতাকে বেশি গুরুত্ব দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা