Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ৫ মার্চ ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান-এর নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, একজন ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে, যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। সরকার যেন এ নিয়োগ পুনর্বিবেচনা করে যোগ্য, দক্ষ ও বিতর্কমুক্ত একজন ব্যক্তিকে এ পদে নিয়োগ দেয়।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা কিছু নতুন উদ্যোগ নিয়েছে। এসব বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য না করে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সদ্য বিদায়ী দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জুলাই সনদে দুদক গঠন ও কার্যাবলি নির্ধারণ করা রয়েছে। সরকারি দল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দুদকের চেয়ারম্যানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবে বলে তারা প্রত্যাশা করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং পরিচালক (গবেষণা) মো. বদিউজ্জামান প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট