Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ১ জুন ২০২৬

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সোমবার নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে তিনি জানান, মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম তদারকি এবং দায়িত্ব যথাযথভাবে পালনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখতে দায়িত্বশীল ও সক্রিয় নেতৃত্ব প্রয়োজন। নিজের শারীরিক অবস্থার কারণে সেই দায়িত্ব প্রত্যাশিতভাবে পালন করা সম্ভব হচ্ছে না বলেই তিনি মনে করেন। এ পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণ করাই সমীচীন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

দীপেন দেওয়ান দীর্ঘদিন সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। প্রায় ১৯ বছর সরকারি দায়িত্ব পালনের পর ২০০৫ সালে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পার্বত্য অঞ্চলের রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি।

তার পদত্যাগের ফলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে তার পদত্যাগপত্র গ্রহণ এবং পরবর্তী দায়িত্ব বণ্টন বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক