Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ৯ মার্চ ২০২৬

দেশে জ্বালানি চাহিদায় স্বস্তি

হরমুজ প্রণালি পেরিয়ে চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ

হরমুজ প্রণালি পেরিয়ে চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই প্রায় আড়াই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)সহ হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ১৫টি জাহাজ ধাপে ধাপে চট্টগ্রাম বন্দর-এ পৌঁছাতে শুরু করেছে।

জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। ওই সময় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও সংঘাত শুরু হওয়ার আগেই জাহাজগুলো নিরাপদে প্রণালি পার হতে সক্ষম হয়।

বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলোর মধ্যে অন্তত চারটিতে প্রায় দুই লাখ ৪৭ হাজার টন এলএনজি রয়েছে। এসব এলএনজি মূলত কাতারের রাস লাফান বন্দর থেকে আনা হয়েছে। দেশের বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার গ্যাস চাহিদা মেটাতে এ এলএনজি ব্যবহার করা হবে।

এছাড়া একটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এসেছে, যা গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডার, হোটেল-রেস্তোরাঁ ও ছোট শিল্পকারখানায় ব্যবহৃত হবে। কয়েকটি কার্গো জাহাজে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস ওয়েল, ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্প কাঁচামাল আনা হয়েছে।

জাহাজগুলোর মধ্যে রয়েছে এলএনজি ট্যাংকার লুসাইল এবং আল গালায়েল। আরেকটি এলএনজিবাহী জাহাজ লিবারেল এখনও হরমুজ প্রণালি-এর ভেতরে অবস্থান করছে এবং প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই জাহাজগুলো নিরাপদে বন্দরে পৌঁছানো সম্ভব হয়েছে। বন্দরে জাহাজ ভেড়ানো, পণ্য খালাস ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এলএনজি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি মো. নুরুল আলম জানান, চারটি জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রায় নিশ্চিত। বাকিগুলোও পর্যায়ক্রমে বন্দরে আসবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সংঘাতের আশঙ্কার আগে জাহাজগুলো নিরাপদে পৌঁছানো দেশের জ্বালানি ও আমদানি সরবরাহ ব্যবস্থার জন্য স্বস্তির খবর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার