Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৮:১৭, ২৩ মার্চ ২০২৬

নামাজে মন ছুটে যায় কেনো? এলোমেলো চিন্তা কি করণীয়?

নামাজে মন ছুটে যায় কেনো? এলোমেলো চিন্তা কি করণীয়?
ছবি: সংগৃহীত

নামাজ আদায়ের সময় অনেকের মনেই হঠাৎ করে দুনিয়াবি নানা চিন্তা ভিড় করে—কাজের চাপ, অতীত স্মৃতি কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা। এতে অনেকেই দুশ্চিন্তায় পড়েন, নামাজ কি ঠিকভাবে হচ্ছে? এ অবস্থাটি আসলে কতটা স্বাভাবিক—তা নিয়ে রয়েছে স্পষ্ট দিকনির্দেশনা।

ইসলামি শিক্ষায় নামাজের অন্যতম মূল দিক হলো খুশু-খুজু বা একাগ্রতা, বিনয় এবং আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ। একজন মুসল্লির এমন অনুভূতি থাকা উচিত যেন তিনি মহান আল্লাহকে দেখছেন; আর যদি তা সম্ভব না হয়, অন্তত এ বিশ্বাস রাখা জরুরি যে আল্লাহ তাকে দেখছেন এবং তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন।

তবে বাস্তবতা হলো—নামাজে দাঁড়ালে হঠাৎ করে অপ্রাসঙ্গিক চিন্তা চলে আসা অস্বাভাবিক কিছু নয়। এটি মানুষের স্বাভাবিক মানসিক প্রবণতা। তাই এমন চিন্তা চলে এলে হতাশ না হয়ে দ্রুত মনোযোগ নামাজের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।

ইসলামি বিধান অনুযায়ী, অনিচ্ছাকৃতভাবে মনে আসা চিন্তার জন্য কোনও গুনাহ নেই এবং এতে নামাজ নষ্টও হয় না। তবে ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি চিন্তায় ডুবে থাকা বা মনোযোগ ফিরে পাওয়ার পরও সেটিকে ধরে রাখা ঠিক নয়। এতে নামাজের সওয়াব কমে যেতে পারে।

নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া যেতে পারে—

প্রথমত, পবিত্রতার প্রতি যত্নবান হওয়া জরুরি। অজু ও ইস্তিঞ্জা সুন্নত ও আদব অনুযায়ী সম্পন্ন করা এবং পোশাক-পরিচ্ছন্নতা নিশ্চিত করলে মানসিক প্রস্তুতিও ভালো হয়।

দ্বিতীয়ত, জামাতের আগে মসজিদে উপস্থিত হওয়া উত্তম। কিছু সময় আগে গিয়ে সুন্নত নামাজ আদায় ও জিকিরে মগ্ন থাকলে মন ধীরে ধীরে নামাজের জন্য প্রস্তুত হয়।

তৃতীয়ত, প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ হিসেবে ভাবা যেতে পারে। এ চিন্তা মানুষের ভেতরে গভীর মনোযোগ ও আন্তরিকতা তৈরি করে।

চতুর্থত, কিরাত বা যা পড়া হচ্ছে তার অর্থ বুঝে পড়ার চেষ্টা করা জরুরি। বিশেষ করে সূরা ফাতিহা পড়ার সময় এর অর্থ মনে রেখে তিলাওয়াত করলে নামাজে এক ধরনের সংলাপের অনুভূতি তৈরি হয়।

হাদিসে বর্ণিত আছে, সূরা ফাতিহা পাঠের সময় আল্লাহ ও বান্দার মাঝে এক বিশেষ সংলাপ ঘটে—যেখানে বান্দার প্রতিটি বাক্যের জবাব আল্লাহ দেন। এ বিষয়টি মনে রাখলে মনোযোগ আরও বাড়ে।

এছাড়া রুকু-সিজদা ও অন্যান্য রুকনে সুন্নত ও আদব ঠিকভাবে পালন করা, দৃষ্টি নির্দিষ্ট স্থানে রাখা এবং প্রতিটি আমল সচেতনভাবে সম্পন্ন করার চেষ্টা করলে মনোযোগ বিচ্যুতি কমে আসে।

ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে নামাজে একাগ্রতা তৈরি হয়। শুরুতে মন ছুটে গেলেও নিয়মিত চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। ইনশাআল্লাহ, আন্তরিক প্রচেষ্টাই নামাজকে আরও সুন্দর ও মনোযোগপূর্ণ করে তুলবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব