Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ৩ এপ্রিল ২০২৬

প্রস্তুতিতে জোর দিলেন ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
ফাইল ছবি

২০২৬ সালের হজে অংশ নিতে যাওয়া বাংলাদেশিদের জন্য আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সৌদি আরবে হজ কার্যক্রম ঘিরে প্রস্তুতি পর্যালোচনা শেষে তিনি এ তথ্য জানান। মদিনায় অনুষ্ঠিত হজ কনফারেন্সে অংশগ্রহণ এবং সৌদি হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে হজ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মক্কা ও মদিনায় হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত হজকর্মী নিয়োগ দেয়া হবে। এছাড়া হোটেলে অবস্থানকালে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ও লিফট সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মক্কা-মদিনায় উন্নত পরিবহন ব্যবস্থা রাখা হবে। মিনায় অবস্থানকালে খাবার সরবরাহে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সময়মতো খাবার বিতরণেও বিশেষ নজর দেয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ, রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সংশ্লিষ্ট হজ কর্মকর্তাদের।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের সার্বিক নিরাপত্তা, সেবা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান