Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২০, ২০ মার্চ ২০২৬

সৌদিসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ, বাংলাদেশে কাল

সৌদিসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ, বাংলাদেশে কাল
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উদযাপন ঘিরে বিশ্বের মুসলিম সমাজে এবারও দেখা গেছে চাঁদ দেখার ভিন্নতা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আজ শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে, আর বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশে ঈদ পালিত হবে আগামীকাল শনিবার।

 সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানালে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়। এর পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও একই দিনে ঈদ পালনের সিদ্ধান্ত নেয়।

আজ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে মসজিদ আল-হারাম এবং আল-মসজিদ এ-নববীতে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

তবে চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছু দেশে খোলা ঈদগাহে নামাজ আয়োজন সীমিত বা বাতিল করা হয়েছে। বিশেষ করে ইরান-কেন্দ্রিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব কিছু অঞ্চলে পড়েছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যের বাইরে অষ্ট্রেলিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া,মরক্কোসহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতি বছরের মতো এবারও চাঁদ দেখার পার্থক্যের কারণে বিশ্বজুড়ে ঈদ উদযাপনের তারিখে এ ভিন্নতা তৈরি হয়েছে, যা মুসলিম বিশ্বের একটি স্বাভাবিক চিত্র।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী