Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ৮ মে ২০২৬

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত 

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত 
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর এবার সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কে হচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী— সে বহুল আলোচিত সিদ্ধান্ত আজ শুক্রবারই চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

এ লক্ষ্যে ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। তবে এবার তার সফরকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। কারণ, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের প্রক্রিয়া এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনেই মূলত তার এ সফর।

বিজেপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দলটির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। ওই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। দলীয় রীতি অনুযায়ী, সে নেতাই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।

যদিও বঙ্গ বিজেপির একটি অংশের ধারণা, সম্ভাব্য মন্ত্রিসভার খসড়া এবং মুখ্যমন্ত্রীর নাম অনেকটাই আগে থেকেই নির্ধারিত। জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকটি মূলত আনুষ্ঠানিকতা বলেও মনে করছেন অনেকে।

দলীয় এক নেতার ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য ছিলেলো। তাই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী নির্বাচনের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে নতুন সরকারে কারা মন্ত্রী হচ্ছেন, তা নিয়েও জয়ী বিধায়কদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও উৎকণ্ঠা। অনেকে মন্ত্রিত্ব পাওয়ার আশায় রয়েছেন, আবার কেউ কেউ অনিশ্চয়তায় ভুগছেন।

বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী র, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য বিজেপির সাধারণ সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর।

বিজেপির একটি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেন্দ্রীয় নেতৃত্ব সে পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে শনিবার কোলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।

এর আগে শুক্রবার সকালে নিউটাউনের একটি হোটেলে অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার কথা রয়েছে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের। সেখানে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রের দাবি।

সূত্র: এই সময়

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে