Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ৮ মে ২০২৬

মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল

মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির ফার্স্ট লেডি রামা দুয়াজির সঙ্গে ব্যক্তিগত এক আলাপচারিতার ঘটনা প্রকাশ্যে এনে সমালোচনার মুখে পড়েছেন বর্তমান ‘মিস ইসরাইল’ মেলানি শিরাজ। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

রামা দুয়াজি নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির স্ত্রী। পেশায় শিল্পী ও চিত্রশিল্পী রামা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনপন্থি এবং ইসরায়েলবিরোধী অবস্থানের জন্য আলোচনায় রয়েছেন। সোশ্যাল মিডিয়অয় ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে তার বিভিন্ন বক্তব্য আগেও বিতর্ক তৈরি করেছিলো।

মেলানি শিরাজ দাবি করেছেন, নিউ ইয়র্কে ইসরাইলি কনসুলেটের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একটি ক্যাফেতে আকস্মিকভাবে রামা দুয়াজির সঙ্গে তার দেখা হয়।

শিরাজের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি ওই ক্যাফেতে বসে ছিলেন। এসময় রামা দুয়াজি সেখানে এসে তার পাশের টেবিলে বসেন। আগে থেকেই রামার বিভিন্ন ইসরায়েলবিরোধী বক্তব্য সম্পর্কে জানতেন বলে উল্লেখ করে শিরাজ বলেন, তিনি সুযোগটি কাজে লাগিয়ে সরাসরি কথা বলতে চেয়েছিলেন।

শিরাজ আরও বলেন, প্রথমে তিনি নিজের পরিচয় গোপন রেখে শুধু ‘মেলানি’ নামে পরিচয় দেন। সে সময় রামা দুয়াজি বন্ধুসুলভ আচরণ করেন এবং তার সঙ্গে ছবিও তুলতে সম্মত হন। কিন্তু পরে তিনি যখন জানান যে তিনি একজন ইসরায়েলি এবং বর্তমান ‘মিস ইসরায়েল’, তখন ফার্স্ট লেডির আচরণ কিছুটা বদলে যায় বলে দাবি করেন শিরাজ।

তার মতে, তিনি গঠনমূলক আলোচনা শুরু করতে চাইলেও রামা দুয়াজি তাতে আগ্রহ দেখাননি। শিরাজ তাকে প্রশ্ন করেছিলেন, তিনি আগে কখনও কোনও ইসরায়েলির সঙ্গে কথা বলেছেন কি না। জবাবে দুয়াজি জানান, তার অনেক ইসরায়েলি বন্ধু রয়েছে।

ঘটনার বিবরণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। অনেক ব্যবহারকারী মনে করছেন, ব্যক্তিগত একটি সাক্ষাৎকে প্রকাশ্যে এনে শিরাজ ফার্স্ট লেডির ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করেছেন।

সোশ্যাল মিডিয়া এক্স–এ এক ব্যবহারকারী মন্তব্য করেন, তিনি তো সৌজন্যমূলক আচরণই করেছেন। কারও সঙ্গে দীর্ঘ আলোচনা করতে তিনি বাধ্য নন।

উল্লেখ্য, রামা দুয়াজি এর আগেও তার কড়া ইসরায়েলবিরোধী অবস্থানের কারণে সমালোচিত হয়েছিলেন। তবে ২০২৬ সালের এপ্রিলে তিনি তার পুরোনো কিছু বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন এবং স্বীকার করেছিলেন যে সেসব মন্তব্য অনেকের জন্য কষ্টদায়ক ছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট