Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৩৯, ২০ মার্চ ২০২৬

আপডেট: ০৫:৪১, ২০ মার্চ ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হবে দিবসটি

পবিত্র জুমাতুল বিদা আজ 

পবিত্র জুমাতুল বিদা আজ 
ফাইল ছবি

আজ ২০ মার্চ, পবিত্র জুমাতুল বিদা। মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ দিনটি সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।

আরবি ‘বিদা’ শব্দের অর্থ শেষ। সে অর্থে জুমাতুল বিদা হলো পবিত্র রমজান মাসের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এর মধ্য দিয়েই ধীরে ধীরে রমজানকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

ইসলামে রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত— হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাস এলে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় (সহিহ বুখারী, মুসলিম)।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে জুমাতুল বিদা একটি আত্মশুদ্ধি, ইবাদত ও দোয়ার বিশেষ সুযোগের দিন হিসেবে বিবেচিত। এদিনের মধ্য দিয়েই পবিত্র রমজানের শেষ সময়গুলোকে আরও বেশি ইবাদতের মাধ্যমে কাজে লাগানোর তাগিদ অনুভব করেন মুসল্লিরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা