Sobar Desh | সবার দেশ এম এম এ শাহজাহান


প্রকাশিত: ১৬:৪০, ৬ জুলাই ২০২৫

আশুরা দিবসে শহীদদের জন্য দোয়া করুন, শোক নয়

আশুরা দিবসে শহীদদের জন্য দোয়া করুন, শোক নয়
ছবি: সংগৃহীত

ইসলামিক বিধান অনুযায়ী, মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনের জন্য তিন দিন পর্যন্ত শোক পালন করা বৈধ। তবে স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করা আবশ্যক। এর চেয়ে বেশি দিন শোক পালন করা ইসলামে অনুমোদিত নয়। 

রাসূল (সা.) এর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার পিতা আবু সুফিয়ানের মৃত্যুর পর বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি যে, যে মহিলা আল্লাহ ও পরকালে ঈমান রাখে, সে মহিলার জন্য তার কোন আত্নীয়ের মৃত্যুতে তিন দিনের বেশী শোক পালন করা হালাল নয়। তবে বিধবা স্ত্রী তার স্বামীর মৃত্যুতে চার মাস দশদিন শোক পালন করবে।

ইমাম হাসান এবং ইমাম হোসাইন (রাঃ) ছিলেন হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র এবং হযরত আলী (রাঃ) ও ফাতেমা (রাঃ) এর পুত্র। মহররম মাসের ১০ তারিখে কারবালা নামক স্থানে ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হোসাইন (রাঃ) শাহাদাতবরণ করেন। এ দিনটি মুসলিম বিশ্বে বিশেষভাবে শোকের দিন হিসেবে পালিত হয়।

আজ পবিত্র আশুরা মহরম মাসের ১০ তারিখ, এ দিনে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা দিবসটিকে স্বরণে রেখে মহান রাব্বুল আলামিনের কাছে কারবালা শহীদদের জন্য দোয়া করে থাকেন। কিন্তু আমাদের দেশে শিয়া মুসলিম সম্প্রদায়ের লোকেরা আজকের এ দিনে তাজিয়া মিছিল বের করে তাদের পছন্দনীয় সংস্কৃতিতে শোক পালন করেন। 

শিয়া সম্প্রদায়ের সাথে তাল মিলিয়ে জ্ঞানের অজ্ঞতার জন্য কিছু মুসলিম ভাই বোনেরাও এ দিবসটিতে শিয়া অনুসারীদের অনুরূপ কাজকর্ম করে থাকেন, যা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। বৈধ নয় এ জন্য যে যেহেতু আল্লাহর রাসূল নিজে বলেছেন কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন বৈধ নয় তাই । 

আরও পড়ুন <<>> প্রিয় কিছু ত্যাগ’ই হলো আসল কোরবান

যেখানে তিন দিনের বেশি শোক পালন বৈধ নয় সেখানে তাদের মৃত্যুর প্রায় ১৪০০ বছর পর শোক পালন করা কতটুকু বৈধ! এটা সজ্ঞান ব্যক্তি মাত্রই বুঝতে না পারার কোন কারণ নেই। আমাদের জন্য তাহলে আবশ্যক পালনীয় কোনটি?

আমরা শরীয়তের বিধান অনুযায়ী কোরআন ও হাদিসের নির্দেশনা পালন করে থাকি। তাই শিয়া সম্প্রদায় যে রূপ কাজ তাদের সংস্কৃতি অনুসারে করে থাকেন, এটার দায়ভার ওই সম্প্রদায়ের নিজেদের ওপর বর্তায় এবং সেজন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু শিয়া সম্প্রদায় ব্যতীত অন্য সকল মুসলিম আমরা যারা আছি, আমাদের জন্য তাদের মত কাজ করা সঙ্গত নয়। আশা করি মুসলিম ভাই-বোনেরা শরিয়তের বিধান সম্বন্ধে না জানলে হাক্কানি আলেম-ওলামাদের কাছ থেকে জেনে আমল করবেন। কারন আমাদের এমন কোন আমল করা ঠিক হবে না, যে আমলে সওয়াব হওয়ার পরিবর্তে গুনাহের ভাগীদার হতে হবে। 

এ দিবসে মুসলমানদের শোক পালন না করে বরং  হযরত ইমাম হোসাইন ইসলামকে সমুন্নত রাখার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্যকে সমুন্নত রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তার তার সেই মহান ত্যাগ স্মরণ করে আমাদেরও উচিত ইসলামী শরীয়তের বিধান সমূহ যথাযথভাবে পালনের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির চেষ্টা করা।  

আসুন বর্তমান টালমাটাল বিশ্বে যেখানে চারদিকে যুদ্ধ পরিস্থিতি বহমান, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম সম্প্রদায়ের আগ্রাসন ইত্যাদি চলমান। এমতাবস্থায় রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা হোক- হে, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দিয়ে সঠিকভাবে সত্যিকারে ঈমানদার মুসলিমের মত কোরআন ও হাদিস অনুসারে সঠিক আমল করার মাধ্যমে সত্য ন্যায়ের পক্ষে অবিচল থাকার তৌফিক এনায়েত করুন, আমীন।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব