Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২১ জানুয়ারি ২০২৬

রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি

সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ

সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
প্রতীকি ছবি

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি। তবে সম্ভাব্য রমজান শুরুর দিন হিসেবে ১৯ ফেব্রুয়ারি ধরে ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

সংস্থা জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের সময়সূচি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় বিকেল ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে ঢাকার সময়ের সঙ্গে অন্যান্য অঞ্চলে সেহরি ও ইফতারের সময় সর্বোচ্চ ৯ মিনিট বেশি বা কম হতে পারে। দেশের অন্যান্য বিভাগ ও জেলার সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ