Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০২:০৯, ১৭ অক্টোবর ২০২৫

জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ

জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ
ছবি: সংগৃহীত

আর মাত্র চার মাস পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন জ্যোতির্বিদরা।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে।

তার ভাষ্য অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠবে, তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে তা খালি চোখে দেখা সম্ভব হবে না, এবং ১৮ ফেব্রুয়ারির বদলে ১৯ ফেব্রুয়ারিই রমজানের প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে।

ইব্রাহিম আল-জারওয়ান আরও জানান, ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের প্রথম দিন হবে, অর্থাৎ ওই দিনই মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের প্রথমদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো— সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে রোজার সময় থাকবে প্রায় ১২ ঘণ্টা। মাসের শেষদিকে তা ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টায় পৌঁছাবে।

আল-আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে সৌদি আরব সাধারণত নিজেদের উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়, সেই হিসেবে বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) এবং ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে ২১ মার্চ (শনিবার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ