Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:২১, ২০ জানুয়ারি ২০২৫

রিউমর স্ক্যানারের প্রতিবেদন

গর্ভবতী নারী পুলিশ নিহতের গুজব ফের ভাইরাল!

সিরাজগঞ্জে নিহত ১৫ জন পুলিশের মধ্যে কেউ নারী ছিলেন না। প্রচারিত পুলিশের ছবিটি পৃথিবী চাকমার, যিনি বর্তমানে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত। তিনি নিজে ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন। 

গর্ভবতী নারী পুলিশ নিহতের গুজব ফের ভাইরাল!
ছবি: সংগৃহীত

গত বছরের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ জন নিহত পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিতে এক নারী পুলিশ সদস্যের ছবিসহ ফেসবুকে প্রচার করা হয় তখনই।

সম্প্রতি সোশ্র্যাল মিডিয়ায় সাংবাদিক নবনীতা চৌধুরী এক ভিডিও বার্তায় দাবি করেছেন, থানায় আগুন দেয়ার পর যে গর্ভবতী মা কাতরাতে কাতরাতে বেরিয়ে এসে বললেন তিনি গর্ভবতী, তিনি কি আর কোনো সন্তান বাড়িতে রেখে এসেছেন? 

সাম্প্রতিক সময়ে থানায় গর্ভবতী পুলিশ সদস্যকে হত্যা সংক্রান্ত দাবি ফেসবুকে আবারও ভাইরাল। এসব পোস্টে ওই নারী পুলিশ সদস্যের ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার উক্ত নারী সদস্যকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা-পুলিশের সহিংসতার সময় হত্যা করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে, নিহত ১৫ জন পুলিশ সদস্যের মধ্যে কেউ নারী ছিলেন না এবং প্রচারিত ছবিটি ভিন্ন এক নারী পুলিশ সদস্যের। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, গণমাধ্যম সূত্রগুলোতে উক্ত থানায় হামলার ঘটনায় কোনো নারী পুলিশ সদস্য নিহত হননি। এনায়েতপুর থানার হামলা নিয়ে পরবর্তীতে মামলা হলে মামলার অভিযোগপত্র অনুযায়ী, রেহেনা পারভীন নামে একজন নারী কনস্টেবল শ্লীলতাহানির শিকার হয়েছে বলে জানা যায়। তবে তিনি জীবিত আছেন।

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রকাশিত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের তালিকায় এনায়েতপুর থানার পাশাপাশি পুরো পুলিশ বাহিনীতে কোনো নারী পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আলোচিত ছবির নারী পুলিশ সদস্য পৃথিবী চাকমা বর্তমানে ঢাকার মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত। তিনি নিজে ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন যে, তিনি সুস্থ আছেন এবং এনায়েতপুর থানার ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই।

সুতরাং, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত ছবির নারীর সঙ্গে উক্ত ঘটনার কোনো সম্পর্ক নেই।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার