Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২৪ মে ২০২৬

আপডেট: ০০:৪৪, ২৪ মে ২০২৬

লড়াই ছাড়াই পরিচালক হচ্ছেন ৪ প্রার্থী

বিনা ভোটের নির্বাচন বিসিবি দিয়েই শুরু!

বিনা ভোটের নির্বাচন বিসিবি দিয়েই শুরু!
ছবি: সংগৃহীত

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র পরিচালনা পর্ষদ নির্বাচন। তবে ভোটের আগেই অন্তত চারটি পরিচালক পদে কার্যত জয় নিশ্চিত হয়ে গেছে কয়েকজন প্রার্থীর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেছে, একাধিক ক্যাটাগরিতে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই পরিচালক হওয়ার পথে রয়েছেন তারা।

ক্যাটাগরি-১, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কোটা থেকে রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগের তিনটি পরিচালক পদের বিপরীতে মাত্র একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না।

সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম এবং রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন-এর পরিচালক হওয়া এখন সময়ের অপেক্ষা।

একই অবস্থা ক্যাটাগরি-৩-এও। সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার কাউন্সিলরদের এ ক্যাটাগরিতে সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর একমাত্র প্রার্থী হওয়ায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

ঢাকা বিভাগের দুটি পরিচালক পদের জন্য শুরুতে তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরু-র মনোনয়ন বাতিল করা হয়। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, তার প্রস্তাবক ও সমর্থক কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র জমা না দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এখন এ বিভাগে বৈধ প্রার্থী রয়েছেন দুজন—ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ। আপিলে জসিম উদ্দিনের প্রার্থিতা ফিরে না এলে তারাও বিনা ভোটে পরিচালক নির্বাচিত হবেন।

অন্যদিকে কয়েকটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। চট্টগ্রাম বিভাগের দুটি পদের জন্য লড়ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরী এবং ফেনীর শরীফুল ইসলাম।

খুলনা বিভাগের দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার শফিকুল আলম, যশোরের শান্তনু ইসলাম এবং চুয়াডাঙ্গার আব্দুছ সালাম।

বরিশাল বিভাগের একক পরিচালক পদের জন্য লড়বেন মিজানুর রহমান এবং ভোলার মুনতাসির আলম চৌধুরী।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২-এ, যেখানে ঢাকা মেট্রোপলিটনের ৭৬টি ক্লাবের প্রতিনিধিদের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এ ক্যাটাগরিতে বৈধ প্রার্থী রয়েছেন ১৮ জন।

তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, লুৎফুর রহমান, আসিফ রাব্বানী, ফৈয়াজুর রহমানসহ আরও অনেকে।

চূড়ান্তভাবে বৈধ হওয়া ৩৩ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালক মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব