Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ৭ এপ্রিল ২০২৬

তামিমের কমিটিতে প্রভাবশালী পরিবারের ছড়াছড়ি

মন্ত্রী-এমপিদের পারিবারিক ক্লাব বিসিবি!

মন্ত্রী-এমপিদের পারিবারিক ক্লাব বিসিবি!
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ভেঙে দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)-এর বিদ্যমান পরিচালনা পর্ষদ। একইসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্বের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি, যা নিয়ে ইতোমধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নতুন কমিটিতে তামিম ইকবালের পাশাপাশি আছেন সাবেক দুই ক্রিকেটার  মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান।

এছাড়া একমাত্র নারী সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিভিন্ন মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যরাও। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ ইব্রাহীম আহমদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। আরও আছেন তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট ইসরাফিল খসরু, যিনি অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর পুত্র।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসও এ কমিটিতে জায়গা পেয়েছেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া সাবেক ক্রীড়া সংগঠক পরিবারের প্রতিনিধিত্ব করে কমিটিতে আছেন বিসিবির সাবেক সহসভাপতি এবং পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা। অভিজ্ঞ সংগঠক হিসেবে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম বাবু।

ব্যবসায়ী ও ব্যাংক খাতের প্রতিনিধি হিসেবে আছেন তানজিল চৌধুরি এবং মির্জা সালমান ইস্পাহানি, যিনি একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান।

ক্রিকেট অঙ্গনে অনেকেই বলছেন, এ কমিটি গঠন শুধু প্রশাসনিক পরিবর্তন নয়—এটি বিসিবির কাঠামো ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে মন্ত্রী-এমপিদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি বিসিবিকে আবারও একটি ‘এলিট ক্লাব’- বা মন্ত্রী-এমপিদের পারিবারিক পিকনিক ক্লাবে পরিণত করার আশঙ্কা তৈরি করেছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে। এখন দেখার বিষয়, এ নতুন কমিটি মাঠের ক্রিকেট ও বোর্ড পরিচালনায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা