Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ১৯ জুন ২০২৬

বিশ্বকাপে প্রথম জয় ৬ গোলের উৎসবে

ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা

ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের অপেক্ষা অবশেষে ঘুচল কানাডার। আর সে জয় এল দুর্দান্ত এক প্রদর্শনীতে। জোনাথন ডেভিডের হ্যাটট্রিক, দুই প্রতিপক্ষের লাল কার্ড এবং একতরফা আধিপত্যে কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কানাডা। বলের দখল থেকে শুরু করে গোলের সুযোগ সৃষ্টি—সব ক্ষেত্রেই কাতারকে ছাপিয়ে যায় তারা। পুরো ম্যাচে ৭৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ৩২টি শট নেয় কানাডা, যার ৯টি ছিলো লক্ষ্যে। অন্যদিকে কাতার মাত্র দুটি শট নিতে সক্ষম হলেও একটিও গোলবারের দিকে রাখতে পারেনি।

ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় কানাডা। জোনাথন ডেভিডের শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে নেন কাইল লারিন। এরপর ২৯ মিনিটে ডান পায়ের দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলমুখে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ডেভিড। তার গোলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কানাডা।

এরই মধ্যে ৩৩ মিনিটে তেজন বুকানানকে কঠোর ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কাতারের হোমাম আহমেদ। ফলে প্রথমার্ধের শেষভাগ থেকেই ১০ জনের দলে পরিণত হয় মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে কাতারের অবস্থা আরও নাজুক হয়ে ওঠে। ইসমায়েল কোনেয়ের ওপর বিপজ্জনক ট্যাকলের দায়ে আসিম মাদিবোও লাল কার্ড দেখলে ৯ জনের দলে নেমে আসে কাতার। গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কোনেয়ে।

তার পরিবর্তে মাঠে নামা নাথান সালিবা ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন গোল করে ব্যবধান ৪-০ করেন। এরপর ৭৫ মিনিটে আত্মঘাতী গোলে কাতারের জালে পঞ্চমবার বল জড়ায়।

ম্যাচের যোগ করা সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জোনাথন ডেভিড। তার অনবদ্য পারফরম্যান্সে ৬-০ গোলের বড় জয় নিশ্চিত করে কানাডা।

বিশ্বকাপের ইতিহাসে এটি কানাডার প্রথম জয়। একই সঙ্গে এই জয়ে টুর্নামেন্টের বাকি প্রতিদ্বন্দ্বীদের জন্যও শক্ত বার্তা ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। আক্রমণ, গতি ও সংগঠিত ফুটবলের প্রদর্শনীতে কাতারকে কোনও সুযোগই দেয়নি কানাডা, বরং বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে দাপটের সঙ্গেই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা