Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ৬ জুলাই ২০২৬

ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহীত

আরেকবার বিশ্ব ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল অস্ট্রেলিয়া। বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অজিরা।

রোববার (৫ জুলাই) ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ইংল্যান্ড। তবে ফাইনালের চাপ সামলে লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে অস্ট্রেলিয়া।

দলের জয়ের ভিত গড়ে দেন অভিজ্ঞ ওপেনার বেথ মুনি ও তরুণ ব্যাটার ফিবি লিচফিল্ড। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনও বড় চাপ তৈরি করতে পারেনি ইংল্যান্ডের বোলাররা।

দারুণ ফর্ম ধরে রেখে ম্যাচসেরা ইনিংস খেলেন বেথ মুনি। ৪৯ বলে ১০টি চারের সাহায্যে ৬৪ রান করেন তিনি। এর আগে সেমিফাইনালেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে অপরাজিত ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

অস্ট্রেলিয়ার বোলাররাও ফাইনালে নিজেদের দায়িত্ব নিখুঁতভাবে পালন করেন। তারা ইংল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেননি, যার ফলে ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে খুব বেশি বেগ পেতে হয়নি ব্যাটারদের।

এ জয়ের মধ্য দিয়ে উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করল অস্ট্রেলিয়া। ১০টি আসরের মধ্যে ৮ বার ফাইনালে উঠে ৭ বারই শিরোপা জিতেছে দলটি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একাধিক শিরোপা জিততে পারেনি অন্য কোনও দল।

অন্যদিকে ২০০৯ সালে নিজেদের মাটিতে প্রথম আসরের শিরোপা জয়ের পর আরও চারটি ফাইনালে উঠেও ট্রফি ছুঁতে পারলো না ইংল্যান্ড। লর্ডসের ফাইনালেও অস্ট্রেলিয়ার দাপুটে পারফরম্যান্সের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে স্বাগতিকদের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা