Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ৯ মার্চ ২০২৬

টিম ইন্ডিয়ার তাণ্ডবে বিধ্বস্ত নিউজিল্যান্ড

তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত

তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা হলো ভারত। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া।

রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বড় জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে ভারতীয় দল।

এর আগে ভারত প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ২০০৭ সালে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বে। এরপর গত আসরে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বার শিরোপা জেতে দলটি। এবার অধিনায়ক সুকুমার যাদবের নেতৃত্বে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত।

ফাইনালে ভারতের বিশাল সংগ্রহ গড়ার পেছনে বড় ভূমিকা রাখেন ওপেনার সাঞ্জু স্যামসন। তিনি মাত্র ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পুরো আসরজুড়েই দারুণ ছন্দে ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটার। সেমিফাইনালেও তিনি করেন ৮৯ রান, আর তার আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

ইনিংসের শুরুতেই ঝড় তোলেন তরুণ ব্যাটার অভিষেক শর্মা। মাত্র ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

তিন নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিং করেন ইশান কিশান। তিনি ২৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন। ইনিংসের শেষ দিকে বিধ্বংসী ব্যাটিং করেন শিবম দুবে। মাত্র ৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ রান তুলে দলের সংগ্রহকে ২৫৫ রানে নিয়ে যান তিনি।

২৫৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন Tim Seifert। তিনি ২৬ বলে ২টি চার ও ৫টি ছক্কা হাঁকান। এছাড়া অধিনায়ক  মিচেল সেন্টনার ৩৫ বলে ৪৩ রান করেন।

তবে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে বড় জুটি গড়তে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জসপ্রিত বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া এক্সার প্যাটেল ৩ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে শেষ পর্যন্ত সহজ জয় তুলে নিয়ে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের আধিপত্য প্রমাণ করল ভারতীয় দল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী