Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

তামিম ইকবাল দল কিনলেন ডিপিএলের

তামিম ইকবাল দল কিনলেন ডিপিএলের
ছবি: সংগৃহীত

তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এবার নতুন ভূমিকায় আসছেন তামিম ও ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন মিজান ও তামিম।

গুলশান ক্রিকেট ক্লাব কেনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল স্বত্বাধিকারী মিজান। তিনি বলেন, আমরা এবার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

তিনি আরও বলেন, ক্লাবের সব ব্যয় আমরা বহন করবো। তবে ক্লাবের ভেতরের কাঠামোতে বড় কোনও পরিবর্তন আনতে চাই না। দলের ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি হোক, সেটাও চাই না। এবারের মৌসুমে যারা চুক্তিবদ্ধ আছেন, তারাই খেলবেন। পাশাপাশি চেষ্টা করবো কিছু ভালো ক্রিকেটার দলে ভেড়ানোর। দলের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।

ক্লাবটি থেকে কাউন্সিলরশিপ কে নেবেন তামিম নাকি মিজান। এমন প্রশ্নে মিজান জানালেন যে এটা এখনও সিদ্ধান্ত হয়নি আলাপ আলোচনা হয়নি। তিনি বলেন, এখনও আমরা এ নিয়ে ভাবিনি। ক্লাবের হয়ে কে বিসিবি কাউন্সিলর হবেন, সেটি এখনো ঠিক করা হয়নি। যেহেতু তামিম আমার সঙ্গে আছে, আমরা আলোচনা করবো এবং সময়মতো সিদ্ধান্ত নেবো।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা