Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ২ জানুয়ারি ২০২৫

তাসকিনের বিশ্বরেকর্ড, বিপিএল সেরা স্পেল 

তাসকিনের বিশ্বরেকর্ড, বিপিএল সেরা স্পেল 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১১তম আসরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে তোলপাড় হয়েছে। তিনি মাদ্র ১৯ রান খরচ করে ৭ উইকেট নিয়েছেন, যা বিপিএল ইতিহাসে সেরা বোলিং স্পেল হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। 

তাসকিনের এ স্পেল পেছনে ফেলেছে পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। এর মাধ্যমে তিনি এখন টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে টস জিতে ব্যাটিং করতে নামে ঢাকা। শুরুতেই তারা ধাক্কা খায়, যখন তানজিদ হাসান তামিম (১০ বলে ৯ রান) এবং লিটন দাস রানে খাতা না খুলেই আউট হয়ে যান। তাসকিন তাদের দুজনকেই আউট করেন। এরপর শাহদাত দিপু ও স্টিফেন এসকিনাজি ৭৯ রানের পার্টনারশিপ গড়েন, যেখানে এসকিনাজি ৪৬ রান করে আউট হন। 

দিপু ৫০ রান করে আউট হলেও তাসকিন তার তৃতীয় উইকেট শিকার করেন। এরপর থিসারা পেরেরা ও শুভম রানজানে তৎপরতা দেখালেও, তাসকিন তাদেরও আউট করেন এবং ঢাকা দলের ব্যাটিংয়ে ধস নামান। শেষে ঢাকা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে। পেরেরা ৯ বলে ২১ এবং রানজানে ১৩ বলে ২৪ রান করেন।

সবার দেশ/এফএস
 

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট