Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৫, ২৪ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপে বায়ার্নের মুখোমুখি বেনফিকা 

ক্লাব বিশ্বকাপে বায়ার্নের মুখোমুখি বেনফিকা 
ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে আজ রাতে জার্মানির বায়ার্ন মিউনিখ ও পর্তুগালের বেনফিকা মুখোমুখি হতে যাচ্ছে। মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিতব্য এ হাইভোল্টেজ ম্যাচে জয় নিশ্চিত করলে গ্রুপ ‘সি’র শীর্ষস্থান নিশ্চিত হবে।

দুই ম্যাচে টানা জয় নিয়ে ইতোমধ্যেই নকআউট পর্বের টিকিট কেটে ফেলেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে বেনফিকা ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও আজকের ম্যাচে হারলে বিদায়ের শঙ্কায় পড়বে। কারণ, এই সুযোগ কাজে লাগাতে পারে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। শেষ ম্যাচে অকল্যান্ড সিটিকে হারানোর পাশাপাশি গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে তাদের।

ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের শারলটে। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মাঠের পরিবেশ যেমন কঠিন, তেমনি তা দুই দলের লড়াইকে আরও উত্তপ্ত করে তুলবে।

প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখ অকল্যান্ড সিটিকে বিধ্বস্ত করেছে ১০-০ গোলে। দ্বিতীয় ম্যাচে বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারালেও দলের তারকা হ্যারি কেইন, থমাস মুলার ও জামাল মুসিয়ালা ফিনিশিং নিয়ে সন্তুষ্ট নন।

অন্যদিকে বেনফিকাও অকল্যান্ড সিটির বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছে। ফলে আজকের ম্যাচে দুই দলেরই লক্ষ্য থাকবে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা।

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য