Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৫, ২৮ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় যারা

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় যারা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ব্রাজিলের চারটি ক্লাব। পালমেইরাস ও ফ্লামেঙ্গো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফ্লুমিনেন্স ও বোটাফোগো গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলবে।

তবে শেষ ষোলোয় ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। ফ্লামেঙ্গো মুখোমুখি হবে জার্মানির শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখের। বোটাফোগো ও পালমেইরাস পরস্পরের বিপক্ষে মাঠে নামবে, ফলে একটি দল এখানেই বিদায় নেবে। আর ইন্টার মিলানের মুখোমুখি হবে ফ্লুমিনেন্স।

এবারের ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে চমক দিয়েছে আয়োজক দেশের ক্লাব ইন্টার মায়ামি ও মেক্সিকোর মন্টেরি। সৌদি আরবের আল হিলাল একমাত্র সৌদি প্রতিনিধি হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে। আল হিলালের গ্রুপ থেকে ইউরোপের সলসবার্গ বিদায় নিয়েছে।

এদিকে ইউরোপের রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা ও জুভেন্টাস শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে একমাত্র ক্লাব হিসেবে তিনটি ম্যাচেই জয় পেয়েছে ম্যানসিটি। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ আল হিলাল। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জুভেন্টাসের।

সবার দেশ/এফএস 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য