Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ২০ জুলাই ২০২৫

আপডেট: ২১:৩৭, ২০ জুলাই ২০২৫

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ফিরে যেনো পুরোপুরি বদলে গেলো বাংলাদেশের টি-টোয়েন্টি মেজাজ। পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি ভুলিয়ে এবার মিরপুরে সিরিজের প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষকে চেপে ধরলো লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ১৯ ওভার ৩ বলে অলআউট হওয়ার পথে সফরকারীদের হয়ে ফখর জামান একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন, করেন ৪৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে কিছুটা ধাক্কা খায়। ইনিংসের প্রথম ওভারে ফিরে যান তানজিদ তামিম, মাত্র ১ রান করে। তৃতীয় ব্যাটার হিসেবে নেমে অধিনায়ক লিটন দাসও ব্যর্থ, তিনিও করেন মাত্র ১ রান।

৭ রানে ২ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। তবে সে চাপ কাটিয়ে দৃঢ়তা দেখান পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার গড়েন ৭৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ।

হৃদয় খেলেন ৩৭ বলে ৩৬ রানের ইনিংস। আর ইনিংসের নায়ক ছিলেন ইমন। মাত্র ৩৪ বলে ফিফটি পূর্ণ করে ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটিংয়ে ভর করেই ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। শেষ দিকে জাকের আলী অপরাজিত থাকেন ১৫ রানে।

বোলিং বিভাগেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং নজর কেড়েছে। স্পিনারদের দুর্দান্ত ছন্দের সঙ্গে পেসারদের টাইট লাইন-লেন্থে খেলা নিয়ন্ত্রণে আসে শুরু থেকেই।

এ জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ঘরের মাঠে প্রতিশোধ নেয়ার মিশনে প্রথম ধাপেই দারুণভাবে এগিয়ে গেলো টাইগাররা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ